হরমুজে জাহাজে গুলির ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের

আমার দেশ অনলাইন

হরমুজে জাহাজে গুলির ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে জাহাজে গুলিবর্ষণের ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শনিবার এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুইটি ভারতীয় পতাকাবাহী জাহাজ এতে জড়িত ছিল। খবর আলজাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানের রাষ্ট্রদূতকে ডাকা হয়। বৈঠকে হরমুজ প্রণালীতে সংঘটিত গুলির ঘটনায় ভারতের “গভীর উদ্বেগ” তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের গুলিবর্ষণের মুখে হরমুজ প্রণালিতে একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাঙ্কারসহ বেশ কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতে ভারতগামী বহু জাহাজের নিরাপদ যাতায়াতে ইরান সহযোগিতা করেছিল।

নয়াদিল্লি তেহরানকে “প্রণালীটি পারাপারে ভারতগামী জাহাজগুলোকে সহায়তা করার প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব পুনরায় শুরু করার” আহ্বান জানিয়েছে।

এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখার প্রেক্ষাপটে ইরান প্রথমে প্রণালীটি খুলে দেওয়ার উদ্যোগ নিলেও পরে পুনরায় খোলার প্রাথমিক পদক্ষেপ থেকে সরে আসে। পরবর্তীতে একটি জাহাজ চলাচলের চেষ্টা করলে তাতে গুলি চালানো হয়। এতে একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাংকারসহ কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...