চার দিনের বিরতির পর ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

চার দিনের বিরতির পর ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

প্রায় চার দিনের আপেক্ষিক শান্ত পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনার লক্ষণ দেখা যাচ্ছে, যদিও তা এখনো সীমিত পর্যায়ে রয়েছে। খবর আলজাজিরার।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, একটি বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে যতদিন হুমকি থাকবে, ততদিন প্রতিরোধও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, আইআরজিসির বক্তব্যে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। আগের বিবৃতিগুলোতে ‘আগ্রাসন’ বা ‘হামলা’ শব্দ ব্যবহার করা হলেও এবার তারা ‘হুমকি’ শব্দটি ব্যবহার করেছে, যা ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের ইরাক সীমান্তসংলগ্ন পিরানশাহর শহরে মার্কিন হামলার অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য এবং তেহরানের সামরিক নেতৃত্বের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি আবারও বড় ধরনের সংঘাতের দিকে গড়াতে পারে। পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও ব্যাপক উত্তেজনার ঝুঁকি তৈরি করছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন