আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত।

ইরান ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইরাকের ওই অঞ্চলে অবস্থানরত যেসব গোষ্ঠীকে তেহরান ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে, তাদের অবস্থানে ইরানি বাহিনী হামলা চালায়।

এ হামলা এমন সময় হয়েছে যখন খবর পাওয়া যাচ্ছে যে ইরাকভিত্তিক কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বয় করছে। এসব গোষ্ঠী ইঙ্গিত দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে অংশ নিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন