তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রি, কড়া আপত্তি নেতানিয়াহুর

সিএনএন

তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রি, কড়া আপত্তি নেতানিয়াহুর
অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান।

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার পরপরই এর বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্কের কাছে বিক্রি করা উচিত হবে না। তুরস্ককে এই যুদ্ধবিমান দেওয়া মানে এই নয় যে দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে। তবে তুরস্ক এমন একটি সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত। আর ওই সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর তিনি বলেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি ‘লকহিড মার্টিন এফ–৩৫ লাইটনিং–২’ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি-না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ানের সঙ্গে নিজের চলমান বিরোধের প্রসঙ্গ তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, এরদোয়ান ইসরাইলকে ধ্বংস করার হুমকি দেন। এফ–৩৫ পেলে পরিণতিতে তুরস্ক আরো ‘আগ্রাসী’ হয়ে উঠবে।

নেতানিয়াহু বলেন, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার আহ্বান তিনি সরাসরি ট্রাম্পকে জানিয়েছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, বড় বড় বিষয়ে তার ও ট্রাম্পের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে।

তার ভাষ্য, ‘তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো তা–ই করেন। আমি ইসরাইলের প্রধানমন্ত্রী। আমি ইসরাইলের জন্য যা গুরুত্বপূর্ণ, তা–ই করি। আর বেশির ভাগ ক্ষেত্রেই এই দুই দেশের স্বার্থ এক।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন