লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ফাইল ছবি

লেবাননের অধিকৃত ভূখণ্ডের প্রতি ইঞ্চি পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নওয়াফ সালাম তার বার্তায় বলেন, দখলকৃত লেবানিজ ভূমি ফিরিয়ে আনার পাশাপাশি তার সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে যাবে।

তিনি আরো উল্লেখ করেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং লেবাননকে প্রকৃত পুনরুদ্ধারের পথে পরিচালিত করার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত মে দিবসের এই বার্তায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক সংকটের মুখে থাকা লেবাননকে নতুন দিশা দেওয়ার অঙ্গীকার ফুটে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন