‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে সোমবার মার্কিন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠক বা আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এদিন মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে। সোমবার এসব আলোচনায় নতুন করে অগ্রগতি আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন