আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না।

বিজ্ঞাপন

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করলে তবেই ভবিষ্যৎ নিয়ে আলোচনা সম্ভব হবে।

ট্রাম্প আরও জানান, আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতৃত্ব গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই নেতৃত্বের মাধ্যমে ইরানের পুনর্গঠনেও সহযোগিতা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...