লেবাননের বালবেক–হারমেল গভর্নরেটের শমেস্তার শহরে ইসরাইলের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন শিশু ও একজন নারী রয়েছেন।
হামলার বিস্তারিত কারণ বা লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

