ইসরাইলি হামলায় সামরিক নেতা নিহতের খবর স্বীকার করল হামাস

ইসরাইলি হামলায় সামরিক নেতা নিহতের খবর স্বীকার করল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের নেতা ইজ্জ আল-দীন আল-হাদ্দাদ ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চালানো ওই হামলায় আল-হাদ্দাদের স্ত্রী, মেয়ে এবং আরো কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকও নিহত হন বলে দাবি করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

হামাস এক বিবৃতিতে এই ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির অভিযোগ, ইসরাইল গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ধারাবাহিকভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, আল-হাদ্দাদের হত্যাকাণ্ড গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের সর্বশেষ উদাহরণ।

তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন