যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি আশা করেন, তা-ই ক্রমাগত তুলে ধরছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি তার থেকে অনেকটাই ভিন্ন। ওয়াশিংটন ডিসি থেকে এমনটি জানিয়েছেন আলজাজিরার প্রতিবেদক কিম্বারলি হ্যালকেট।
তিনি জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে দাবি করছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং সেখানে নৌচলাচল স্বাভাবিক।
যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ। তাই সেখানে যাতায়াতের খরচ, রুট নির্ধারণ বা জাহাজে হামলার বিষয়ে ইরান একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে যাতায়াতের খরচ বা পথ নির্ধারণ পারে না। স্বাভাবিকভাবেই, ওয়াশিংটন দাবি করেছিল যে ইরান যেন প্রকাশ্যে এই সমস্ত কথা বলে এবং তা না মানলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিল।
তবে ইরান সেই দাবি উপেক্ষা করেছে। এর পরই যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা।
হ্যালকেটের মতে, মার্কিন প্রেসিডেন্ট কিছুটা উভয় সংকটে পড়েছেন। তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিষয়টি উন্মুক্ত এবং এটি বৈশ্বিক আর্থিক বাজারকে প্রভাবিত করছে না, কিন্তু স্পষ্টতই, যুক্তরাষ্ট্রের মতোই ইরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে, যা কেবল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


