মার্কিন প্রস্তাবের জবাব আজই পাঠাতে পারে ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন প্রস্তাবের জবাব আজই পাঠাতে পারে ইরান
ছবি: সংগৃহীত।

ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও তেহরান এখনো প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

ইরানের সংসদের একজন সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি প্রতিক্রিয়া পাঠানো হবে।

বিজ্ঞাপন

ইরানি কর্মকর্তারা বলছেন, এই পর্যায়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছে না। তাদের প্রধান লক্ষ্য হলো সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান নিশ্চিত করা।

তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে সরাসরি নিরাপত্তা নিশ্চয়তা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছে।

ইরান জানিয়েছে, এসব দাবি পূরণ হলে পরবর্তী ধাপে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকবে।

এদিকে হরমুজ প্রণালীতে ‘পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান।

ইরানি কর্তৃপক্ষের দাবি, প্রণালীর সামুদ্রিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে এবং এখন থেকে এ পথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সূত্র: আলজাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন