মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় ৪ দফা প্রস্তাব দিল চীন

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় ৪ দফা প্রস্তাব দিল চীন
ছবি : আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে চার দফার একটি প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে শি জিনপিং এই প্রস্তাব তুলে ধরেন।

সিনহুয়া জানায়, এই প্রস্তাবে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’, ‘জাতীয় সার্বভৌমত্ব’ এবং ‘আন্তর্জাতিক আইনের শাসনের’ ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান করা উচিত।’

সূত্র : আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন