মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সংলাপ চায় চীন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সংলাপ চায় চীন
ফাইল ছবি

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানে চলমান যুদ্ধ এই অঞ্চলে বিপর্যয় ডেকে এনেছে এবং এর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরান যুদ্ধ থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেন, সংলাপ ও আলোচনাই হলো সঠিক পথ। হরমুজ প্রণালিতে যাতে কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা অপরিহার্য।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন