যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে পৌঁছেছে এবং বর্তমানে তা পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রের বার্তাটি পাকিস্তানের মাধ্যমে পাওয়া গেছে। বিষয়গুলো এখনো পর্যালোচনায় থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।” খবর আল জাজিরার।

বাঘাই আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রায়ই “অতিরিক্ত ও অযৌক্তিক দাবি” তোলে, যার ফলে প্রস্তাবটি মূল্যায়ন করা সহজ নয়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রকাশিত বেশিরভাগ খবরই অনুমাননির্ভর।

তার ভাষায়, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক উপকরণ নিয়ে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ অনুমান। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা। ভবিষ্যতে আমরা কোন পথে এগোব, তা পরে নির্ধারণ করা হবে।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন