ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই চুক্তিটি নিয়ে স্পষ্টতার জন্য ক্রমাগত চাপ বাড়তে থাকার মুখে তিনি এই ব্যাখ্যা দিলেন।
জেডি ভ্যান্স জানান, এই চুক্তির অর্থ হলো- হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া হবে, ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখা। ইরানিরা যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ না করার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দেয়, তবে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে। আর তারা যদি এই প্রতিশ্রুতি লঙ্ঘন করে, তবে তাদের কাছে তা করার মতো সম্পদ কখনোই থাকবে না।
ইরানের সঙ্গে এই চুক্তিকে মার্কিন জনগণের জন্য একটি বড় জয় হিসেবে বর্ণনা করেন তিনি।
এদিকে, এই চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসন রিপাবলিকান কট্টরপন্থি এবং ডেমোক্র্যাটদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। সমালোচকদের মতে, ওবামা আমলের যে চুক্তিটি ট্রাম্প বাতিল করেছিলেন, বর্তমান চুক্তিটি তার চেয়েও দুর্বল। কংগ্রেসের অনেক সদস্য এখন এই চুক্তির স্পষ্টতা এবং কংগ্রেসের তদারকির দাবি জানাচ্ছেন।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


