গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করাকে কেন্দ্র করে ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন দেশ। জর্ডানের উদ্যোগে এক যৌথ বিবৃতিতে একাধিক দেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জর্ডান, ইন্দোনেশিয়া, স্পেন, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ, তুরস্ক, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ একত্রে ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, গাজাগামী ফ্লোটিলার ওপর ইসরাইলি হামলা এবং কর্মীদের আটক গভীর উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা ফ্লোটিলায় থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আটক হওয়া সকল কর্মীর অবিলম্বে মুক্তি এবং তাদের অধিকার ও মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অব্যাহত অবজ্ঞার প্রতিফলন। নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ৩৯টি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে আটকে দেয় ইসরাইলি নৌবাহিনী। এতে বহরটির বহু জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন ও বহু অ্যাক্টিভিস্ট আটক হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...