গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৮৭

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৮৭
ফিলিস্তিনের গাজা উপত্যকা। ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আগের হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ইসরাইলি সহিংসতায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৮৭ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হতাহতের ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থা।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন