ফিলিস্তিনিদের বাড়ি দখল করায় ইহুদি বসতিস্থাপনকারীদের নিন্দায় ফ্রান্স

ফিলিস্তিনিদের বাড়ি দখল করায় ইহুদি বসতিস্থাপনকারীদের নিন্দায় ফ্রান্স
ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ইসরাইলি বসতিস্থাপনকারীদের দখলে নেওয়ার ঘটনায় শুক্রবার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স।

বিজ্ঞাপন

শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিম তীরের আল-কুসরা গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল এবং বেসামরিকদের ওপর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে ফ্রান্স।’

বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষকে ‘এইসব কর্মকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার’ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে,‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত সহিংসতা বাড়তে থাকায়, ফ্রান্স ইসরাইলি কর্তৃপক্ষকে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে, যেমনটি আন্তর্জাতিক আইন অনুসারে তারা করতে বাধ্য।

ফ্রান্সও ‘ইসরাইলি বসতি স্থাপন নীতির নিন্দা’ পুনর্ব্যক্ত করেছে এবং সতর্ক করে বলেছে যে এটি ‘দ্বি-রাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে এবং বাস্তব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।’

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি দখলদারদের হামলা তীব্রতর হয়েছে, যার ফলে জমি ও বাড়িঘর দখল এবং বাসিন্দাদের বাস্তুচ্যুতির ক্রমবর্ধমান ঘটনা নিয়ে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন