ইসরাইলি হামালায় হামাসের আরো দুই কমান্ডার নিহত

ইসরাইলি হামালায় হামাসের আরো দুই কমান্ডার নিহত
ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

গাজা উপত্যকার দুটি পৃথক স্থানে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দক্ষিণ গাজায় পরিচালিত এক বিমান হামলায় সালাম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নামে হামাসের এক কমান্ডার নিহত হন।

বিজ্ঞাপন

নিহত আবু লাবাদ হামাসের বিশেষ বাহিনী ‘নুখবা’র একটি সেলের দায়িত্বে ছিলেন। ইসরাইলি বাহিনীর দাবি, তিনি ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলের কিবুটজ নির ওজে পরিচালিত হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।

এর আগে গত শুক্রবার মধ্য গাজায় আরেকটি পৃথক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খতিব নিহত হয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন