ইসরাইলি বাহিনীর গুলিতে গাজা উপত্যকায় দুই পানি সরবরাহকারী ট্রাকচাল নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই ক্ষোভ জনায় ইউনিসেফ। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার পরিবারগুলিতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ইউনিসেফের সাথে চুক্তিবদ্ধ ট্রাকের দুই চালক হত্যায় হওয়ায় ইউনিসেফ ক্ষুব্ধ।
সংস্থাটি জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর গাজার মানসুরা পানি ভরার কেন্দ্রে, যা গাজা সিটিতে পানি সরবরাহের জন্য ব্যবহৃত মেকোরোট লাইনের একমাত্র চালু ট্রাক ফিলিং পয়েন্ট।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। এটি নিয়মিত পানি সরবরাহ কার্যক্রম চলাকালীন সময়ে ঘটেছে যদিও এর চলাচল বা কার্যপ্রণালীতে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে আরো বলা হয় যে, ইউনিসেফ এবং এর মানবিক সহযোগীরা এই কেন্দ্রটি “দিনে একাধিকবার” ব্যবহার করে থাকে।
এই ঘটনার পর ফিলিং পয়েন্টের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে এবং ইসরাইলি কর্তৃপক্ষকে ঘটনাটির ‘অবিলম্বে তদন্ত’ করতে ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, মানবিক কর্মী, জরুরি সেবা প্রদানকারী এবং বেসামরিক অবকাঠামো—বিশেষ করে গুরুত্বপূর্ণ পানি সরবরাহ ব্যবস্থাকে কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় বেসামরিক মানুষ ও জীবনরক্ষাকারী সহায়তা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

