কুয়েতে মার্কিন স্থাপনায় আবারো হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কুয়েতে মার্কিন স্থাপনায় আবারো হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং শিগগিরই আরো হামলা চালানো হবে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

সেনাবাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, “গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা আগামী কয়েক ঘণ্টা ধরে চলতে থাকবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন