ইরান–ট্রাম্পের আশাবাদী ইঙ্গিত নিয়ে বিশ্লেষকেরা কী বলছেন?

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান–ট্রাম্পের আশাবাদী ইঙ্গিত নিয়ে বিশ্লেষকেরা কী বলছেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে যে আশাবাদী মন্তব্য করেছেন, তা একটি ‘বাস্তব সম্ভাবনার ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে তাদের মতে, বিষয়টি এখনো অনিশ্চিত এবং অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

মোহাম্মদ এলমাসরি, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক, বলেছেন ট্রাম্পের বক্তব্য কিছুটা অতিরঞ্জিত হলেও এতে আশাবাদী হওয়ার মতো কিছু কারণ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আল জাজিরাকে বলেন, ট্রাম্পের আত্মবিশ্বাসী বক্তব্য এবং দীর্ঘদিন ধরে সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে তিনি একটি চুক্তি করতে আন্তরিক হতে পারেন। এলমাসরি বলেন, “তিনি যদি সত্যিই আন্তরিক হন, তাহলে একটি চুক্তির বাস্তব সম্ভাবনা রয়েছে।”

তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত নয় এবং অবস্থান বেশ দূরে। তবে উভয় পক্ষ যদি কিছু বিষয়ে আপস করতে রাজি হয়, তাহলে চুক্তির সুযোগ তৈরি হতে পারে।

সবশেষে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে নিশ্চিত উত্তর কম, বরং প্রশ্নই বেশি।

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...