আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবে আগামীকাল চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেইজিং সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এই সফর এমন এক সময় হচ্ছে, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। গত এক সপ্তাহ ধরে ইসহাক দার সৌদি আরব, তুরস্ক ও মিশরের সঙ্গে সমন্বয় করে একটি চারপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি সংলাপের ব্যবস্থা করা।

এদিকে চীন ইতোমধ্যেই পাকিস্তানের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক আলোচনার পর ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনের প্রচেষ্টায় বেইজিং পূর্ণ সমর্থন দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...