আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের লেভিয়াথান গ্যাসক্ষেত্রে উৎপাদন করল শেভরন

আমার দেশ অনলাইন

ইসরাইলের লেভিয়াথান গ্যাসক্ষেত্রে উৎপাদন করল শেভরন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালিয়েছে। শনিবার চালানো হামলা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। হামালার এই সময়ে লেভিয়াথান গ্যাসক্ষেত্রে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করেছে ইসরাইল। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে লেভিয়াথান গ্যাসক্ষেত্রে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।

প্রতিবেদন অনুযায়ী, ভূমধ্যসাগরে অবস্থিত বৃহৎ এই গ্যাসক্ষেত্রে উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ২১ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করার কাজ চলছিল। মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের একটি রপ্তানি চুক্তির অংশ হিসেবে এ সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

শেভরনের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, লেভিয়াথানসহ ইসরাইলের উপকূলবর্তী তামার গ্যাসক্ষেত্রেও তাদের পরিচালিত স্থাপনাগুলো নিরাপদ রয়েছে।

উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন