গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় ইসরাইলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। হাসপাতাল সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
নুসাইরাতের আল-আওদা হাসপাতাল এপিকে জানিয়েছে, এর আগে ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই জঘন্য অপরাধটি এমন এক সময়ে সংঘটিত হচ্ছে, যখন আগ্রাসী সরকার গাজায় যুদ্ধবিরতি চুক্তির পদ্ধতিগত ও ক্রমাগত লঙ্ঘনের মাধ্যমে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই নিরীহ নাগরিকদের হত্যা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


