আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুদ্ধের প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্র বিশেষভাবে ইরানের মাইন পেতে রাখা নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব অভিযানে ইরানের ৫০টির বেশি নৌযান ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেনারেল কেইন আরো বলেন, ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, তবে যুক্তরাষ্ট্রের ধারণার তুলনায় ইরান ততটা শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন