দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টায়ার জেলার তৌরা এলাকায় চালানো এক বিমান হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুই নারীও রয়েছেন। এ হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, আস-সুলতানিয়াহ শহরেও পৃথক ইসরাইলি হামলায় আরো চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিনত জবেইল জেলার চাকরা, বারাশিত ও সাফাদ আল-বাদতিখ এলাকাতেও ইসরাইলি বাহিনী অভিযান চালায়।
অন্যদিকে আল-জাহরানি গ্রামেও প্রাণহানির ঘটনা ঘটেছে। আরব আল-জাল-হৌমিন আল-তাহতা সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হলে গাড়িতে থাকা ব্যক্তিদের পাশাপাশি পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের চালকসহ মোট তিনজন নিহত হন।
সাম্প্রতিক এসব হামলায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজে ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, ১০ নাবিক আহত