মার্কিন অবরোধকে দায়িত্বজ্ঞানহীন বলল চীন

আমার দেশ অনলাইন

মার্কিন অবরোধকে দায়িত্বজ্ঞানহীন বলল চীন
ছবি : সিএনএন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বাড়িয়েছে এবং লক্ষ্যবস্তু নির্ধারণ করে অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে এবং আগে থেকেই ভঙ্গুর অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তিকে বাধাগ্রস্ত করবে।

চীনা মুখপাত্র আরো জানান, মার্কিন এই পদক্ষেপ ‘প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাকে আরো ঝুঁকির মুখে ফেলেছে।’

একে একটি ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ’ হিসেবে বর্ণনা করেন তিনি।

সূত্র : আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন