হরমুজে আরো দুই ট্যাঙ্কারে আগুন

হরমুজে আরো দুই ট্যাঙ্কারে আগুন
প্রতীকী ছবি

সংকীর্ণ হরমুজ প্রণালির ঝুঁকিপূর্ণ দক্ষিণ রুট ব্যবহার করে যাওয়ার সময় বিস্ফোরণের পর দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ করছে।

বিবৃতিতে জাহাজ কোম্পানিগুলোকে নিজ নিজ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ‘মার্কিন সামরিক বাহিনীর ভুয়া তথ্যে’ কান না দিতে এবং বিপজ্জনক ঘোষিত নৌপথগুলো এড়িয়ে চলতে পুনরায় সতর্ক করেছে আইআরজিসি।

ইরানি বাহিনীটি স্পষ্ট বার্তা দিয়ে আরো জানিয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম অব্যাহত থাকবে, ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা সারও রপ্তানি হতে দেওয়া হবে না।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন