লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা জোরদার হিজবুল্লাহর, ১৭টি আক্রমণের দাবি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা জোরদার হিজবুল্লাহর, ১৭টি আক্রমণের দাবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ লেবাননে প্রবেশ করা ইসরাইলি বাহিনীর ওপর ১৭টি লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কান্তারা, বিয়্যাদা, তায়েবে, নাকৌরা, রিশাফ এবং আইতা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের ওপর ড্রোন ও রকেট হামলা চালানো হয়।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা নির্দিষ্ট সামরিক সরঞ্জাম লক্ষ্য করেও হামলা চালিয়েছে। এর মধ্যে কাওজাহ এলাকায় একটি সেনা পরিবহন যানে ড্রোন হামলা এবং কান্তারায় নতুন স্থাপিত একটি কমান্ড সেন্টারে আঘাত হানার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, চলমান এসব পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ লেবাননের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...