ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর দুটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা এয়ারবেস এবং কুয়েতের আলি আল-সালেম এয়ারবেস। এই দুটি ঘাঁটিতে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করেন।
তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

