আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটির দিকে ধেয়ে আসা দুই ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটির দিকে ধেয়ে আসা দুই ড্রোন ভূপাতিত

সাইপ্রাসে যুক্তরাজ্যের আকরোতিরি সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমবিওতিস। খবর আল-জাজিরার

বিজ্ঞাপন

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘাঁটির দিকে আসা ড্রোন দুটি “সফলভাবে প্রতিহত” করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরের কিছু পর আকরোতিরি ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে।

ড্রোনগুলোর উৎস বা এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন