তেহরান সফর শেষ করলেন ইরাকের প্রধানমন্ত্রী

তেহরান সফর শেষ করলেন ইরাকের প্রধানমন্ত্রী
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ছবি: আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে তেহরান সফর শেষ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, সফরকালে আলি আল-জাইদি আন্তর্জাতিক সড়ক পণ্য পরিবহন, নৌপরিবহন এবং উভয় দেশের মধ্যে রেল সংযোগ চালুর বিষয়ে বেশ কয়েকটি চুক্তিতে পৌঁছেছেন। এই রেল সংযোগটি ইরানের কারমানশাহ, খোসরাভি এবং ইরাকের খানাকিন হয়ে রাজধানী বাগদাদ পর্যন্ত বিস্তৃত হবে।

ইরান সফরকে দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি এই সফরকে ‘দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতু’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ ইরানে যাওয়ার ঠিক আগেই ওয়াশিংটন ডিসি এবং টেক্সাস সফর করেন আল-জাইদি। সেখানে তিনি পশ্চিমা তেল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। হরমুজ প্রণালি এড়িয়ে চলা একটি তেল পাইপলাইন পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই তিনি এই চুক্তিগুলো করেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন