পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের
নিরাপত্তা পরিষদে ইরানি রাষ্ট্রদূত। ছবি: বার্তা সংস্থা মেহের

নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্য দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত । তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থেই কূটনীতিতে বিশ্বাসী হয়, তাহলে দেশটিকে অবিলম্বে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে হবে এবং অবৈধ নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

শুক্রবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেন, বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু করা বিনা উসকানির আগ্রাসী যুদ্ধ।

বিজ্ঞাপন

দারজি বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী, ভুক্তভোগী নয়।’

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি পরমাণুবিজ্ঞানীদের হত্যারও তীব্র নিন্দা জানান।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন