আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিতে সহায়তায় অক্ষমতা প্রকাশ মার্কিন দূতাবাসের

আমার দেশ অনলাইন

ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিতে সহায়তায় অক্ষমতা প্রকাশ মার্কিন দূতাবাসের

ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করতে অক্ষমতা প্রকাশ করেছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের সরিয়ে নিতে দূতাবাস বর্তমানে “সহায়তা করার মত অবস্থায় নেই।”

বিজ্ঞাপন

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, ইসরাইল পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা সীমান্ত ক্রসিং পর্যন্ত শাটল বাস পরিচালনা করছে।

তবে সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, “আপনি যদি এই বিকল্প ব্যবহার করে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন, যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। যারা ইসরাইল ছাড়তে ইচ্ছুক, তাদের সৌজন্যে এই তথ্য দেওয়া হচ্ছে।”

দূতাবাস আরো জানায়, মিশর সীমান্তগামী বাসে অন্তর্ভুক্ত হতে হলে মার্কিন নাগরিকদের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফর্ম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দূতাবাস নাগরিকদের সর্বশেষ নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...