যুদ্ধ চলাকালে ইসরাইলের দিকে প্রায় ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান । এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। আহত হয়েছে ৭ হাজারের বেশি ইসরাইলি। খবর টাইমস অব ইসরাইলের।
আইডিএফ জানায়, ইরানের নিক্ষেপ করা অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্রে ছিল ক্লাস্টার বোমা ওয়ারহেড। ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে।
এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ২০ জন বেসামরিক ও বিদেশি নাগরিক এবং পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হামলায় ৭ হাজারের বেশি মানুষ আহত হয়।
যুদ্ধের প্রথম দিনে ইরান ইসরাইলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরদিন প্রায় ৬০টি এবং তৃতীয় দিনে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তী সপ্তাহগুলোতে এবং যুদ্ধের শেষ দিন পর্যন্ত ইরান প্রতিদিন গড়ে ১০ থেকে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সব মিলিয়ে, ওয়ারহেডযুক্ত অন্তত ১৬টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের জনবহুল এলাকায় আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এছাড়া ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান সংঘাতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ে ট্রাম্প প্রশাসন