মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক
ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থায় ‘ঐতিহাসিক’ পরিবর্তন ঘটাচ্ছে। কয়েক দশকের পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে অঞ্চলটির দেশগুলো ক্রমেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় হয়ে উঠছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক রামি খুরি।

বিজ্ঞাপন

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খৌরি বলেন, প্রায় এক শতাব্দী আগে পশ্চিমা শক্তিগুলোর গড়ে দেওয়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থা এখন ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে।

তিনি বলেন, ১০০ বছর পর, এই অঞ্চলের মানুষ—মূলত ইরানি, আরব ও তুর্কিরা—অঞ্চলটিকে নিজেদের মতো করে এবং আরও বৈধ উপায়ে নতুন করে সাজাচ্ছে। তিনি আরো বলেন, বিদ্যমান ব্যবস্থাটি পশ্চিমা শক্তিগুলোকে অর্থনৈতিকভাবে লাভবান করলেও, এই অঞ্চলের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।

খৌরি বলেন, পুরোনো ব্যবস্থায় পশ্চিমা শক্তিগুলো অর্থনৈতিকভাবে লাভবান হলেও মধ্যপ্রাচ্যের জনগণের অধিকার যথাযথভাবে স্বীকৃতি পায়নি। ফলে সেই ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে এর পরিবর্তন ঘটবে বলে ধারণা করা যায়।

তবে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এবার প্রথমবারের মতো এ অঞ্চলের স্থানীয় জনগণ নিজেরাই পরিবর্তনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। খুরির ভাষায়, এটি সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা।

মধ্যপ্রাচ্যের এই রূপান্তরের পেছনে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

খৌরি বলেন, ফিলিস্তিনের সংগ্রাম বিশ্বের সর্বশেষ ঔপনিবেশিকতাবিরোধী লড়াই, অন্তত সবচেয়ে বড় লড়াইগুলোর একটি। এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিদের আন্দোলন ব্যাপক সমর্থন ও উদ্দীপনা সৃষ্টি করছে বলে মনে করেন তিনি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন