যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্যাটিকানের পোপ লিও’র মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পোপ লিও’র প্রতি সমর্থন জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের পক্ষ থেকে তিনি এই অপমানের নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক নবী যিশুর অবমাননা কোনো স্বাধীনচেতা মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়।
তিনি দোয়া করেন, পোপের সম্মান ও মর্যাদা যেন আরো বৃদ্ধি পায়।
এর আগে, সোমবার পোপ লিও ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল ইস্যুতে ভ্যাটিকানের শান্তি ও সমঝোতার আহ্বান বাইবেলের শিক্ষার ভিত্তিতেই দেওয়া হয়েছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন করে সামনে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

