মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের এক কন্যা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার এসআই মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫) এবং বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম মিয়া (৪০)। তারা দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। এছাড়া দুর্ঘটনায় নিহত রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হলে দুই চালক গুরুতর আহত হন। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন