ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলা
ছবি: সংগৃহীত

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। আজ সোমবার সকালে এ হামলা হয়। এতে একটি বিমান ধ্বংস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছে এবং হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এর আগে, আলজাজিরার এক সংবাদদাতা বাগদাদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। তবে এটি ড্রোনের শব্দ নয়, বরং রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ।

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে পারেনি। রকেটগুলো ইরাকি বিশেষ বাহিনীর একটি এ৩২বি পরিবহন বিমানে আঘাত হেনে তাতে আগুন ধরিয়ে দেয়।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...