মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ৩ সদস্য নিহত

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ৩ সদস্য নিহত
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির জানজান প্রদেশের শাখা আনসার আল-মাহদি নিহত তিন সদস্যের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি ও জামাল আমিরি।

বিজ্ঞাপন

আইআরজিসি জানিয়েছে, ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হামলায় তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়, তারা ‘ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করতে গিয়ে’ প্রাণ হারিয়েছেন।

ইরানের রেভল্যুশনারি গার্ড এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের অপরাধী সন্ত্রাসী শাসনের একটি নৃশংস হামলা’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে।

আইআরজিসি নিহতদের জন্য ইরানের সর্বোচ্চ নেতা, তাদের পরিবার ও দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন