আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হামলার পর ইসরাইলে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল

আমার দেশ অনলাইন

ইরানের হামলার পর ইসরাইলে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল

দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। রোববার ও সোমবার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলায় ওই দুই শহরে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এর মধ্যে কেবল আরাদ শহরেই ৫০ জনের বেশি মানুষ আহত হন।

সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর ও টিআরটি ওয়ার্ল্ডের খবর অনুযায়ী, আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন ।

হামলার পর আরাদ শহরে উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বিবৃতিতে বলেন, মাঠে থাকা জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...