রক্তাক্ত ফিলিস্তিনে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

রক্তাক্ত ফিলিস্তিনে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল
ছবি: রয়টার্স

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ১৬৮ জন। নিহতদের মধ্যে কয়েক হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আল-জাজিরার প্রকাশিত এক তথ্যচিত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য ব্যবহার করে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এটি ২ অক্টোবর প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রতি ৩১ জনে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রতি ১৩ জনে একজন।

তথ্যচিত্রে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখানো হয়েছে।

যুদ্ধবিরতির পরও হতাহত

তথ্যচিত্রে ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পরের হতাহতের হিসাবও দেওয়া হয়েছে। এতে বলা হয়, যুদ্ধবিরতি শুরুর পর অন্তত ১ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ হাজার ৫২ জন।

ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে বলে তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।

তথ্যচিত্রে ব্যবহৃত ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করা হয়েছে কোপার্নিকাস সেন্টিনেল-১ স্যাটেলাইটের তথ্যের ভিত্তিতে। বিশ্লেষণ করেছেন সিএনওয়াই গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড্যামন ভ্যান ডেন হোক।

তথ্যের উৎস হিসেবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন