ইরানকে মস্কোয় বিশেষ দূত নিয়োগের পরামর্শ রুশ রাষ্ট্রদূতের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানকে মস্কোয় বিশেষ দূত নিয়োগের পরামর্শ রুশ রাষ্ট্রদূতের
মিখাইল উলিয়ানভ। ছবি : সংগৃহীত

চীনের মতো মস্কোতেও ইরানের একজন বিশেষ দূত নিয়োগ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উলিয়ানভ এই পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এক্স-এ বেশ স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই কূটনীতিক একটি প্রতিবেদন রিটুইট (কোট-টুইট) করে এই মন্তব্য করেন।

ওই প্রতিবেদনে ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।

সেই প্রতিবেদনের সূত্র ধরে উলিয়ানভ লেখেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কি একই ধরনের কিছু বিবেচনা করা সমানভাবে প্রাসঙ্গিক নয়?’

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন