ইরানকে বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেবে না যুক্তরাষ্ট্র

ইরানকে বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেবে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

ইরানকে কোনোভাবেই বিশ্ব বাণিজ্য জিম্মি করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট।

তেহরানের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হুংকার দেন মার্কিন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

স্কট বেসেন্ট তার বার্তায় লেখেন, ‘যুক্তরাষ্ট্র কখনো ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য জিম্মি করতে দেবে না। কিংবা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সন্ত্রাসবাদ, আগ্রাসন ও দমন-পীড়নে অর্থায়নের জন্য আন্তর্জাতিক নৌপরিবহনব্যবস্থা ব্যবহার করার সুযোগও দেবে না।’

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তারা এমন দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আইআরজিসি সমর্থিত একটি চাঁদা আদায় বা তোলাবাজি চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওই চক্রের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামুদ্রিক ‘বীমা’ কিনতে বাধ্য করা হতো। সেই অর্থ দিয়েই আইআরজিসির বিভিন্ন কর্মকাণ্ডে তহবিল জোগানো হতো বলে দাবি করেছে ওয়াশিংটন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন