আসন্ন দিনগুলোতে ইসরাইলের জন্য আকাশপথে জ্বালানি সরবরাহকারী অতিরিক্ত আরো অন্তত ১০টি সামরিক বিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর এক প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে পাঠাতে যাওয়া এসব মার্কিন সামরিক বিমানের বেশির ভাগই রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এ পার্ক করে রাখা হবে।
ইসরাইলের ওই বিমানবন্দরে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। নতুন ১০টি বিমান পৌঁছালে সেখানে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানিবাহী ট্র্যাকার বিমানের সংখ্যা আরো বাড়বে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা এবং যুদ্ধবিমানগুলোতে মাঝ আকাশে জ্বালানি ভরে তাদের সক্ষমতা বাড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের সামরিক লজিস্টিক উপস্থিতি জোরদার করছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

