আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা, নিন্দার ঝড়

আমার দেশ অনলাইন

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা, নিন্দার ঝড়

দক্ষিণ লেবাননে গতকাল শুক্রবার জাতিসংঘের একটি ঘাঁটিতে হামলায় ঘানার তিনজন শান্তিরক্ষী গুরুতরভাবে আহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ঘানা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ঘানা জানিয়েছে, তারা জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করেছে, দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। এই আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যুদ্ধাপরাধের সমতুল্য এবং জাতিসংঘ শান্তিরক্ষী কর্মীদের প্রদত্ত সুরক্ষার অবমাননা।

বিজ্ঞাপন

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে। এক্সে এক বিবৃতিতে জার্মানি বলেছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। আমরা দক্ষিণ লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার স্পষ্ট নিন্দা জানাই। আমরা সব পক্ষকে সর্বদা জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই।’

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কুজা শহরে অবস্থিত ঘানার শান্তিরক্ষী ব্যাটালিয়নের সদর দপ্তরে রাতভর গোলাবর্ষণ করা হয়েছে। এই হামলায় তিনজন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য বৈরুতের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...