ইরান জানিয়েছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) শুক্রবার এ দাবি করেছে। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ‘নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমকিউ-৯ রিপার ড্রোনটি বছরের পর বছর ধরে এই অঞ্চলজুড়ে বোমা হামলা ও নজরদারি অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র কয়েক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।
বর্তমানে সময়ে একটি এমকিউ-৯ রিপার কিনতে প্রায় ৩০ মিলিয়ন ডলার এবং প্রতিস্থাপন করতে ৩৩ মিলিয়ন ডলার বা তারও বেশি খরচ হয়। বাংলাদেশি টাকায় এটি ৩০০ কোটি টাকারও বেশি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



