লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান।
বিজ্ঞাপন
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টেলিফোন আলাপে দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সুরক্ষার প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

