ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলস ও চোখ-মুখ বাধা ছাহেরা খাতুন (৫০) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
শুক্রবার রাত ১০টার দিকে বংশী নদীতে লাশটি ভাসতে দেখে উদ্ধার করা হয়। নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বংশী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটির চোখ-মুখ ও গলায় কলস বাধা ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শনিবার সকালে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-d61970.jpg)